স্থগিত হলো দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ হাইকোর্ট থেকে ১ বছরের জামিন পেয়েছিলেন। এবার ৮ সপ্তাহের জন্য সেই জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ (মঙ্গলবার) রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান এই স্থগিতাদেশ দেন। এর আগে ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট আবুল আসাদকে জামিন দেন।

উল্লেখ্য,৭১-এ মানবতা‌বি‌রোধী অপরা‌ধের দা‌য়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে গত বছরের ১২ ডি‌সেম্বর সংগ্রা‌মের প্রতি‌বেদ‌নে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। ওই সংবাদ প্রকাশের জেরে মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে মামলাটি মামলা দায়ের করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর