প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পাবনায় সেচ্ছাসেবকলীগের উদ্যোগে দেশ রত্ন শেখ হাসিনা’র ৭৪তম জন্মবার্ষির্কী উপলক্ষে শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার কবিরপুর সরকারি শিশু পরিবারে জেলা সেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি প্রার্থী ভিপি আব্দুল আজিজ এর সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শিউলি রানী, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আজাদ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিটের শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন বাপ্পি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মামুন ও অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু, সাইদুল, জিসান, রেজাউল, হাজী সুজন প্রমূখ।

অনুষ্ঠিন শেষে অথিতিবৃন্দ’রা শিশু পরিবার চত্বরে ফলজ বনজ ও ঐষধি গাছের চারা রোপন করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর