নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়ানো নিয়ে কারাভোগ ও ক্ষতিপূরণ বিষয়ক রুলের আদেশ আজ মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ দেবে রায়।
গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে “৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে: ‘স্যার, আমি জাহালম, সালেক না…” বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ ৪ জনকে তলব করে হাইকোর্ট।
এছাড়া, একটি রুলও জারি করে আদালত। পরে একই বছরের ৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্টরা আদালতে হাজির হলে হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেয়।
বার্তাবাজার/কে.জে.পি