দেশের সব জায়গায় নানা আয়োজনে পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন। তার জন্মদিনে ওপার বাংলা থেকে শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে এ উপহার ঢাকার উদ্দেশে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন, কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দপ্তরে উপহার সামগ্রী পাঠায়। উপহারটি বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।’
কেএস/বার্তাবাজার