শরীয়তপুরে পরিত্যক্ত টয়লে থেকে ৫৫টি তাজা হাতবোমা উদ্ধার, গ্রেপ্তার ২

শরীয়তপুরের জাজিরা উপজেলা বিলাসপুর বাজার থেকে ৫৫টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পলিশ। এর আগে দুইজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৮ সে‌প্টেম্বর) সন্ধ‌্যা ৬টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

আটকরা হ‌লেন- উপ‌জেলার মে‌হেরআলী মাদবরকা‌ন্দি গ্রা‌মের আব্দুল খা‌লেক মাদব‌রের ছে‌লে রা‌সেল মাদবর (২৪) ও জানখারকা‌ন্দি‌ গ্রা‌মের ম‌ফিজ খাঁর ছে‌লে দেবু খাঁ (৩৩)।

শরীয়তপুর ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সাইফুল আলম ব‌লেন, ন‌ড়িয়া সা‌র্কেলের অতিরিক্ত পু‌লিশ সুপার এসএম মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জা‌জিরা বিলাশপু‌র এলাকা থে‌কে রা‌সেল মাদবর ও দেবু খাঁ না‌মে দুই যুবক‌কে আটক ক‌রে। প‌রে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ‌্যম‌তে ইউ‌নিয়‌নের বিলাশপুর বাজা‌রের পরিত্যক্ত পাব‌লিক টয়‌লে‌টে চার‌টি বাল‌তি‌ লোকানো ৫৫ টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।

এই হাতবোমা উদ্ধারের সময় উপস্থিত ছিলেন, জা‌জিরা থানার এসআই আতিয়ার রহমান, ডি‌বির এসআই নজরুল, আলাউ‌দ্দিন, মস‌ল উ‌‌দ্দিনসহ পু‌লি‌শের এক‌টি দল। ডি‌বির এসআই নজরুল বাদী হ‌য়ে দু’জন আটক‌সহ বেশ ক‌য়েকজ‌নের বিরু‌দ্ধে জা‌জিরা থানায় মামলা কর‌বে।

এর আগে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মীরকান্দাপাড়া মোল্লাকান্দি গ্রামে একটি পরিত্যক্ত ঘরে প্রায় ১০টি ককটেল বিস্ফোরণ হয়।

জাজিরা থানা ও ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার রা‌সেল মাদবর ও দেবু খাঁ বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের সরদারের সমর্থক।

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর বলেন, এক সপ্তাহ আগে বর্তমান ইউপি চেয়ারম্যান তাহের সরদারের সমর্থকদের সাথে সাবেক ইউপি চেয়ারম্যান আ. কুদ্দুস বেপারী সমর্থকদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে কমপক্ষে ৭০ থেকে ৮০টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং ঘটনাস্থল থেকে ২১টি তাজা বোমা উদ্ধার করা হয়।

সোমবার উদ্ধার হওয়া ৫৫টি হাতবোমা নিস্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর