শরণখোলা উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।
প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ যৌথ সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা এমএ রশিদ আকন, এম সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক হায়দার, এমএ খালেক খান, হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার, সাব্বির আহম্মেদ মুক্তা, গোলাম মোস্তফা মধু, শাহজাহান বাদল জমাদ্দার, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদিন, আসাদুজ্জামান মিলন, মইনুল ইসলাম টিপু, কৃষকলীগের সম্পাদক আলমগীর তালুকদার, মহিলা আওয়ামীলীগের সম্পাদক রিনা আক্তার সাগর, সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান স্বপন, তাঁতিলীগের সভাপতি জিয়াউল তালুকদার, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে সভায় উপস্থিত নেতাকর্মীদের অতীতের সকল ক্ষোভ-অভিমান ভুলে দলের প্রার্থী রায়হান উদ্দিন শান্তর পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা’ বেগম রাজিয়া নাসেরের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার / ডি.এস