পটুয়াখালীর কলাপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু’র কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার আয়োজনে সোমবার সকালে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে ৭৪টি ফলজ ও বনজ গাছের চারা রোপন করে তারা এ জন্মদিন পালন করে।
এসময় কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফায়জুল ইসলাম আশিক, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন ও সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/অমি