আলফাডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি পেলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্ব বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলমগির কবীর প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর