৬ মাস পর খুলে দেয়া হলো রমনা পার্ক

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে গত ২৬ মার্চ থেকে বন্ধ ছিল রমনা পার্ক। তারপর দীর্ঘ ৬ মাস পর খুলে দেয়া হয়েছে ঢাকাবাসীর প্রাতঃভ্রমণ ও অবসর কাটানোর প্রিয় জায়গা রমনা পার্ক।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে পার্কটি খুলে দেয়া হয়।

পার্ক দেখভালের দায়িত্বরত গণপূর্ত অধিদফতরের সার্কেল-১ এর কর্মসহকারী শামসুল ইসলাম গণমাধ্যমকে জানান, আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।

গত ৩১ মে সাধারণ ছুটি তুলে নেয়া হলেও পার্কটি বন্ধ থাকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর