অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ তার মিন্টো রোডের বাসায় আনা হয়েছে। সেখান থেকে আজ সোমবার সকাল ১১টায় তার নামাজে জানাজার জন্য দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিমকোর্টে নেয়া হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের কথা রয়েছে।
দেশে দীর্ঘতম সময় দায়িত্ব পালন করা অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আবুদল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বার্তাবাজার/কে.জি.পি