সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

দেশে মরণঘাতী করোনা পরিস্থিতির মধ্যে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে দুই স্তরের পাবলিক পরীক্ষা বাতিল করা হয়েছে। স্থগিত আছে এইচএসসি পরীক্ষাও।

এ পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন জানান, ‘করোনা পরিস্থিতি এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে তাতে স্কুল খুলে দেওয়ার মতো পরিবেশ হয়নি। তবে ছুটির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হাতে এখনো সময় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর