প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মোনাজাত ও কুরআনখানী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একইসঙ্গে এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ের উদ্যোগে স্ব স্ব বিভাগ/জেলা/উপজেলার কেন্দ্রীয় মসজিদে আগামীকাল বাদ যোহর প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মুনাজাত করার জন্যও আহবান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বার্তাবাজার/এসজে