সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (রোববার) রাত ৮টার দিকে প্রেসক্লাব সংলগ্ন শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।
এ বিষয়ে আশুলিয়া প্রেসক্লাবের সদস্য জাহিদ হাসান সাকিল, তারা প্রেসক্লাবের ভেতরে ছিলেন। এসময় প্রেসক্লাবের সামনে পর পর দু’বার বিকট শব্দ হয়। পরে প্রেসক্লাবের সদস্যরা বাইরে এসে দেখেন যে ককটেলের স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে আছে৷ একটি ককটেল বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির গাড়ির নিচে এবং অপরটি রাস্তায় বিস্ফোরিত হয়।
তিনি আরও জানান, বিস্ফোরণের পর আমরা খবর দিলে পুলিশ এসে বিষয়টি তদন্ত শুরু করে৷ ঘটনাটি যে বা যারাই ঘটিয়ে থাকুক না কেন, দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। পরিদর্শন শেষে বিস্তারিত জানানো হবে।
বার্তাবাজার/এসজে