অপহরণের তিন মাস পর তরুণী উদ্ধার

মুন্সীগঞ্জ সিরাজদিখানে অপহৃত শ্রাবন্তী দত্ত ইতিকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২৬ সেপ্টেম্বর রাতে প্রযুক্তি ব্যবহার করে এসআই মোহাম্মদ ইমরান খানের নেতৃত্বে সিরাজদিখান থানা পুলিশ সিলেট জেলার হবিগঞ্জ থানায় ও ডিএমপি ঢাকার দক্ষিণখান থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিরাজদিখান উপজেলার পশ্চিমপাড়া গ্রামের সুরঞ্জন দত্তের মেয়ে ভিকটিম শ্রাবন্তী দত্ত ইতিকে উদ্ধার করে।

মেয়ের বাবার অপহরণের অভিযোগের প্রেক্ষিতে প্রায় তিন মাস পর শ্রাবন্তীকে উদ্ধার করা সম্ভব হল।
যদিও এলাকাবাসী বলছে ভিন্ন কথা।

এলাকার সূত্রে জানা যায় হিন্দু সম্প্রদায়ের মেয়ে শ্রাবন্তী দত্ত ও মুসলিম ছেলে জনি দেওয়ানের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের টানেই তাঁরা দুজন বাড়ি থেকে পালিয়ে যায়।

জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু এর কাছে অপহরণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান শ্রাবন্তী দত্ত ইতি অপহৃত হয় নাই সে প্রেমের টানে একজন মুসলিম ছেলে জনি দেওয়ান এর সাথে পালিয়ে গেছে। ওদের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃফরিদউদ্দিন জানান, বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ভিকটিম শ্রাবন্তী দত্ত ইতিকে উদ্ধার করি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর