ছাত্রলীগের কোনো কর্মীই নারীর প্রতি আড়চোখে তাকায় না বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন।
লেখন ভট্টাচার্য বলেন, ‘ধর্ষণ তো দূরের কথা, কেউ নারী সমাজের প্রতি বিন্দুমাত্র আড়চোখে তাকানোর সাহস করে, এমন কোনো কর্মী বাংলাদেশ ছাত্রলীগে নেই। সিলেটের এমসি কলেজের ধর্ষণের ঘটনায় সবার আগে ছাত্রলীগই দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। যতক্ষণ পর্যন্ত ওই ধর্ষকদের বিচার না হবে, তারা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে’।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ সারা দেশে ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ। ধর্ষণের ঘটনায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ত্রিশ দিনের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানায় ছাত্রলীগ।
বার্তাবাজার/এসজে