অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

এক শোক বার্তায় মন্ত্রী বলেন, “দেশের আইন অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি তাঁর সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে অনেক মানুষকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সহানুভূতির সাথে আইনি সেবা প্রদান করেছেন। তাঁর মৃত্যুতে আইন অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।”

মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (৭১) আজ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর