দেশজুড়ে আলোচিত রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে মো. সাহেদ করিমের অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগের মামলার রায় আগামীকাল (সোমবার) ঘোষণা করবেন আদালত। আর এ রায় ঘোষণা করবেন, ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ।
এর আগে চলতি মাসের ২০ তারিখ মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক রায় ঘোষণার দিন ধার্য্য করেন। এ মামলায় রায় নিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউর তাপস কুমার পাল বলেন, ‘অবৈধ অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।’
এসময় তিনি আরও বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ মনে করি আসামি সাহেদের বিরুদ্ধে অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। তাই তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড আমরা প্রত্যাশা করছি।’
কেএস/বার্তাবাজার