মেহেরপুরে হেরোইনসহ আটক ১

মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। রবিবার দুপুর দুইটার দিকে মেহেরপুর থানার হরিরামপুর এলাকা থেকে ডিবি পুলিশের এস আই তরিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শফিকুল ইসলাম(২৫) মেহেরপুর কুলবাড়িয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান উক্ত মামলা ছাড়াও আসামির বিরুদ্ধে আরও চারটি মাদকের মামলা রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর