নিজের করোনা আছে জেনেও বিমানবন্দরে দুই সৌদি প্রবাসী যাত্রী

নিজের করোনা আক্রান্তের খবর জানার পরেও সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে যায় দুই প্রবাসী। পরে তাদেরকে বিমানবন্দর থেকেই পাঠানো হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

আজ (রোববার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। তার দুজনই সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, রোববার দুপুরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে সৌদি আরব যেতে আসেন এ দুই প্রবাসী। করোনা পজিটিভ হওয়ার পরও বিমানবন্দরে ফ্লাইট ধরতে আসেন তারা। পরে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর