মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাল্যবিয়ে দেয়ার দায়ে বর ও কনে উভয় পক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল ৫ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এ জরিমানার অর্থ আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা কোলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উপজেলার বাসাইল ইউানিয়নের টুলবাসাইল গ্রামের আমির হোসেনের ১৬ বছরের মেয়েকে লৌহজং উপজেলার ডহরী গ্রামের মো.জন্টু বাসারের ছেলে মো.কাউছার আলম এর সাথে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পুর্ব কোলা গ্রামে নানা বাড়ী নিয়ে বিয়ের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ দুপুরে কিশোরীর নানা বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় ছেলে ও মেয়ে উভয় পক্ষের অভিভাবককে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরে উভয় অভিভাবকের কাছ থেকে ছেলে ও মেয়ে সাবালক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা হবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, অভিভাবকদের কাছ থেকে ছেলে ও মেয়ে সাবালক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা হবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
বার্তা বাজার / ডি.এস