অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। করোনা থেকে মুক্ত হলেও সপ্তাহখানে আগে তার শারীরিক জটিলতা বাড়তে শুরু করে।
তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। মাহবুবে আলমের সংকটাপন্নতার কথা গণমাধ্যমকে জানিয়েছে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল হক।
আজ সন্ধ্যায় তার সর্বশেষ অবস্থা জানিয়ে তিনি বলেন, জটিল অবস্থায় আছেন তিনি। অবস্থা খুব একটা ভালো না। দেখা যাক, ডাক্তাররা চেষ্টা করছেন। উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বার্তাবাজার/এসজে