লালমনিরহাটে বজ্রপাতে একজনের মৃত্যু

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাদাই ইউনিয়নের কালিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মৃত আবু বক্কর সিদ্দিক ওই এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে এবং ভাদাই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আক্তারের স্বামী।

ভাদাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর