লিজের শর্ত ভঙ্গ করায় গুঁড়িয়ে দেয়া হলো তিন দোকান

চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে নেওয়া জায়গায় লিজের শর্ত ভঙ্গ করায় ৩টি স্থায়ী ও ১টি অস্থায়ী দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভূ-সম্পত্তি বিভাগ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে লিজ গ্রহীতা শর্ত ভঙ্গ করে পাকা দোকান নির্মাণ করে লাগিয়ত করায় এসব এসব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, নগরের চাক্তায়ের ড্রামপট্টিতে লিজের শর্ত ভঙ্গ করে গণশৌচাগারের আড়ালে ৩টি স্থায়ী ও ১টি টং দোকান নির্মাণ করায় চট্টগ্রাম সিটি করপোরেশন লিজ গ্রহীতা অভিজিত পান্ডেকে নোটিশ দিলে তিনি শর্ত ভঙ্গ করেননি বলে সাফাই দেন। পরে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চসিকের গঠিত তদন্ত দল সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায় লিজ গ্রহীতা শর্ত ভঙ্গ করে পাকা দোকান নির্মাণ করে লাগিয়ত করে ৩টি পাকা দোকান ও ১টি টংয়ের দোকান নির্মাণ করেছেন৷ এজন্য লিজের শর্ত ভঙ্গের দায়ে চসিকের ভূ-সম্পত্তি শাখা এ অবৈধ স্থাপনা ৩টি ও টং ভেঙে গুঁড়িয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, এস্টেট অফিসার কামরুল ইসলাম চৌধুরীসহ করপোরেশনের বিদ্যুৎ ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর