সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গণধর্ষণের শিকার সেই তরুণী সেদিনের ঘটনার বিবরণ আদালতকে জানিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেটের মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার কাছে তিনি বিস্তারিত জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন)।
তিনি বলেন, রোববার দুপুরে পুলিশ ওই গৃহবধূকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসে। দুপুর দেড়টার দিকে তিনি আদালতে ওই রাতের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন। আদালত তার জবানববন্দি লিপিবদ্ধ করে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পতি। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন যুবক জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করে। অভিযুক্ত যুবকরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
বার্তাবাজার/এসজে