প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও জানানো হয় শুভেচ্ছা বার্তা। আজ (রোববার) গণভবন সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা দাশ গাঙ্গুলী গণভাবনে প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাতে মোদির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছে বার্তা পৌছে দেন।
এদিকে কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও স্বাক্ষরিত এক বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়।
বার্তাবাজার/এসজে