পটুয়াখালীতে বিশ্ব পর্যটন দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব পর্যটন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযেদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, প্রেসক্লাবের সহ-সভাপতি এডিএ নির্বাহী পরিচালক কে.এম এনায়েত হোসেন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক এম.এ মোতালেব শরীফ, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

সভায় পর্যটন সম্পর্কিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর