সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের বিচার বিভাগ নিয়ে অবমাননাকর পোস্ট করায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলীকে ২ সপ্তাহের জন্য আইন পেশা থেকে বরখাস্ত করেছেন আপিল বিভাগ। দুই সপ্তাহ তিনি সুপ্রিম কোর্টে কোনো ধরনের মামলা পরিচালনা করতে পারবেন না। এছাড়া তার বিতর্কিত পোস্ট ফেসবুক থেকে অপসারণ করতে বিটিআরটিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনজীবীর পোস্টটি আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও আদালতের সঙ্গে সংযুক্ত ছিলেন।
এছাড়া ওই আইনজীবীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে আগামী ১১ অক্টোবরের মধ্যে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি