নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যা বন্ধে পাবনায় মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং হত্যা বন্ধ করতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা ১১টায় শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের পাবনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. কামরুন নাহার জলি’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক সিনসা পত্রিকা সম্পাদক এস এম মাহবুব আলম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি শফিক আল কামাল, ওয়াই ডাব্লিউ সি এ সাধারণ সম্পাদক হেনা গোস্বামী, মহিলা পরিষদ জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক শরিফা খাতুন সুখী, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার জোসনা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রোজিনা আকতার প্রমুখ।

বক্তাগণ বলেন খাগড়াছড়ি প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, পাবনার ভাঙ্গুড়ায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মেয়ে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা এবং ১৪ হাজার টাকায় রফাদফাসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ও হত্যা বন্ধ করতে ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড়ালো দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, সূচিতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাছরিন পারভীন, কবি মধুসূদন মজুমদার, সাংবাদিক হুমায়ূন রাশেদ, মহিলা পরিষদ জেলা শাখার সহ- সম্পাদক রোজী, সদস্য এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর