যশোরের বেনাপোল সাদিপুর গ্রাম থেকে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জুয়েল মিয়া (২৭)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর)দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, খুলনা জেলার তেরখাদা থানার অদুত মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৭)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুন খান ‘বার্তা বাজার’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) মাসনুন, (এসআই)মাসুম বিল্লাহ ও (এএসআই)মুরাদ সঙ্গীয় ফোর্স সহ সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/অমি