মারা গেছেন ৬ বছর কোমায় থাকা ভারতের বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তিনি মৃত্যুবরণ করেন।
২০১৪ সালের ৭ আগস্ট নিজের বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন এ বর্ষীয়ান নেতা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এরপর থেকেই তিনি গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন। চিকিৎসকদের অনেক চেষ্টাতেও এ অবস্থা থেকে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
বার্তাবাজার/কে.জে.পি