ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট করোনা শনাক্ত প্রায় ৬০ লাখ।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) করোনা পরিস্তিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, এদিন আরও ৮৮ হাজার ৬০০ মানুষের করোনা করোনা শনাক্ত করা হয়েছে। সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৩৩ জনে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৪১ হাজার ৬২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯ লাখ ৫৬ হাজার ৪০২ জন। করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকে দ্বিতীয়স্থানে ভারত।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও এক হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। তাতে প্রাণহানি দাঁড়িয়েছে ৯৪ হাজার ৫০৩ জনে। মৃত্যুর বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।
বার্তাবাজার/অমি