ডেসটিনির এমডির জামিন আবেদন খারিজ

মানি লন্ডারিং আইনে অর্থ পাচারের অভিযোগে করা ২ মামলায় ডেসটিনি গ্রুপের কারাবন্দি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রফিকুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর