শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, ৬.২ মাত্রায় নিয়ে আঘাত হানে ভূমিকম্পটি। এছাড়া এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তবে ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
বার্তাবাজার/কে.জে.পি