এমসি কলেজে গণধর্ষণ: ঘটনার বর্ণনা দিলেন গৃহবধূর স্বামী

ছাত্রাবাসের ভেতরে নিয়ে অন্ধকারে গাড়ির ভেতরেই পালাক্রমে গৃহবধূকে ধর্ষণ করা হয়। এমনকি লাঠি দিয়ে তার পাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ও স্বর্ণের চেইনও ছিনতাই করে ছাত্রলীগ কর্মীরা।

মামলার বাদী গৃহবধূর স্বামী আক্ষেপের সঙ্গে জানান, প্রায় ৩ মাস পূর্বে বিয়ে হয়েছে তাদের। খুব সুখেই দিন যাচ্ছে। গত শুক্রবার ছুটির দিন হওয়ায় স্ত্রীকে নিয়ে নিজেদের প্রাইভেট কারে করে ঘুরতে বের হন। শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করার পর দক্ষিণ সুরমার বাড়ি ফিরছেন তারা। এমসি কলেজের গেটের সামনে কার রেখে সিগারেট কিনতে যাওয়া তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়।

গৃহবধূর স্বামী বলেন, ‘ছাত্রাবাসের ভেতরে ৫ম তলার একটি ভবনের সামনে নিয়ে যায় কয়েকজন ছাত্রলীগ কর্মী। আমি তাদের কোনও সময়ই দেখিনি। আমাকে অন্যত্র নিয়ে গিয়ে তারা আমার স্ত্রীকে ধর্ষণ করে। এসময় কয়েকজন পাহারা দিচ্ছিলো। তখন ওই ভবনের ২য় তলা থেকে এক যুবক বারান্দায় বের হলে তাকে ধমক দিয়ে চলে যেতে ছাত্রলীগের কর্মীরা। দূর থেকে আমি বিষয়টি দেখতে পাই। এরপর তারা আমার প্রাইভেট কার রেখে আধঘণ্টার মধ্যে ৪৪ হাজার টাকা নিয়ে আসতে বলে। তখন আমি বিধ্বস্ত অবস্থায় আমার স্ত্রীকে নিয়ে পায়ে হেঁটে এমসি কলেজের ছাত্রাবাসের সামনে এসে সিএনজি অটোরিকশা করে টিলাগড়ে যাই। আর পেছন থেকে উল্লাস করে ছাত্রলীগের কর্মীরা। সেখান থেকে পুলিশকে খবর দিলে পুলিশকে নিয়ে ছাত্রাবাসে এসে কার উদ্ধার করলেও ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়। যত দ্রুত সম্ভব মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর