প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা প্রায় ১০ লাখ। ওয়ার্ল্ডওমিটারের হিসাব মতে, আজ রবিবার সকাল পর্যন্ত ৯ লাখ ৯৮ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ২০৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ৫ হাজার ৯২৪ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ১৭৭ জনের। সুস্থ ৪৫ লাখ ২৪ হাজার ১০৮ জন।
ভারতে করোনায় মারা গেছেন ৯৪ হাজার ৫৩৪ জন। দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৯ লাখ ৯০ হাজার ৫৮১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৩৮ হাজার ৬৬৮ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪১ জনের। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৪৭ লাখ ১৮ হাজার ১১৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪০ লাখ ৫০ হাজার ৮৩৭ জন।
বার্তাবাজার/অমি