এখনো কিছু মানুষ রয়েছেন যারা ধর্ম নিয়ে বাড়াবাড়িতে বিশ্বাস করেন না। সম্পর্কই যাদের কাছে শেষ কথা।এমনই এক ঘটনা ঘটেছে ভারতের আসামে। আসামের শিবসাগর জেলার মুসকান বেগম নিজের হিন্দু ভাইকে রক্তের সম্পর্কের থেকেও বেশি মানতেন। আর ওনার সেই ভাইয়ের আচমকা মৃত্যুতে মুসকান শুধু শেষকৃত্যের ব্যাবস্থাই করেননি, তিনি নিজেই ভাইয়ের মুখাগ্নি করেন।
মুসকানের ভাইয়ের আচমকা মৃত্যু হয়েছিল। যুবকের নিকটাত্মীয়রা কেউই সৎকারের জন্য এগিয়ে আসেনি। কিন্তু এগিয়ে এলেন তার মুসলিম বোন। আর সেই সময় মুসকান বেগম আর পরিজনেরা নিজে থেকেই এগিয়ে এসে হিন্দু ভাইয়ের দেহ শ্মশান ঘাটে নিয়ে যায়। সেখানে হিন্দু ধর্ম অনুসারে তার ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করে মুস্কান।
আসামের এই ঘটনা ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বড় নিদর্শন হয়ে দাঁড়িয়েছে।
তবে এই বিষয়টি নিয়ে মুসকান বেগম মিডিয়ার সামনে কিছু বলবেন না বলে পরিস্কার জানিয়ে দেন।
উনি জানান, আমি যা করেছি সেটা বোন হিসেবে কর্তব্য পালনমাত্র। আমি বোন হওয়ার দায়িত্ব পালন করেছি। আর এটা মিডিয়ার সামনে ফলাও করে বলার কিছুই নেই।
বার্তাবাজার/কে.জে.পি