সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে তারই সামনে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগ কর্মী রবিউল ইসলামের বগ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রবিউল পালিয়ে গ্রামের বাড়িতে এসেছে। পরে শনিবার দিরাই থানার জগদল ইউনিয়নের বড় নগদীপুর গ্রামে একটি সাড়াশি অভিযানে নামে পুলিশ। এই রিপোর্টটি লেখা পর্যন্ত অভিযান চলমান আছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম।
তিনি বলেন, ধর্ষণে অভিযুক্ত রবিউলের ন্যক্কারজনক বিষয়টি আমলে নিয়ে তাকে গ্রেফতারে চেষ্টা করছি।
এদিকে অভিযুক্ত রবিউলের এমন ন্যক্কারজনক ঘটনা শোনার পরই তার এলাকায় এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উঠেছে নিন্দার ঝড়। বিশেষ করে জগদল ইউনিয়নের লোকজন রীতিমতো ফুঁসে উঠেছেন।
বার্তাবাজার/এসজে