কিশোর সবুজ মিয়া হত্যার ঘটনায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ

ঢাকার সাভারের আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে কিশোর সবুজ মিয়া হত্যার ঘটনায় যুবলীগের এক নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত চারজন হলেন- আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন (৩০), পবনারটেক এলাকার আদিল (২২), জিরানী বাজার এলাকার রুবেল ইসলাম (২১) ও
শ্রীপুর এলাকার কামরুল ইসলাম (২১)।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, এ ঘটনায় সবুজের বোন বিউটি আক্তার গত বুধবার অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন। প্রযুক্তির সহায়তা নিয়ে গত শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়। আজ তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, নিহত সবুজ (১৬) লালমনিরহাট সদর উপজেলার কাজী কলোনি গ্রামের মিছির আলীর ছেলে। বাবা-মায়ের সঙ্গে রাগ করে বন্ধু জাহিদুল ইসলামকে (১৪) নিয়ে গত সোমবার সে আশুলিয়ার পাবনারটেক এলাকায় বোনের বাসায় যাচ্ছিল। পথে তারা অপহরণের শিকার হয়।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর