‘জয়তু শেখ হাসিনা’ দাবায় চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া, সেরা দশে নেই বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্ত সুসান্ত। তবে স্বাগতিক বাংলাদেশ দলের দাবাড়ুদের কেউই এ প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিতে পারেননি।

আগামীকাল (রোববার) সকাল ১১টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত নয় রাউন্ডের খেলা শেষে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দু’জনের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করলে টাইব্রেকিং পদ্ধতিতে শনিবার শিরোপা জেতেন সুসান্ত। সমান সাত পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ভারতের গ্র্যান্ডমাস্টার এসএল নারায়ণ রানারআপ এবং ইরানের গ্র্যান্ডমাস্টার এম আমিন তাবাতাবেই তৃতীয় হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর