সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজটির গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীকে প্রধান আসামী করে গঠিত ৩ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ কর্তৃপক্ষ এক জরুরী বৈঠকে বসে এই কমিটি গঠন করে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়।
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটিকে ৭ দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্য রিপোর্ট দিতে বলা হয়েছে। গণিত বিভাগের একজন অধ্যাপককে প্রধান করে গঠিত এ কমিটিতে দুই হলের দুজন সুপারকে রাখা হয়েছে।
বার্তাবাজার/এসজে