বেসরকারি হাসপাতালে করোনা টেস্ট করে ৩২ প্রবাসীর সৌদিযাত্রা স্থগিত
অনুমোদিত সরকারি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা না করে ইচ্ছামত বেসরকারি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করে সনদ নেওয়ায় ৩২ প্রবাসী সৌদি আরব যেতে পারেননি। আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল।
এ বিষয়ে এক সৌদিযাত্রী জানান, তিনি এনাম মেডিকেল সেন্টার থেকে করোনা পরীক্ষা করেছেন। কিন্তু আমাদেরকে টিকিট সংগ্রহের সময় বলা হয়নি যে মহাখালী করোনা পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা করতে হবে। ফলে আমরা এনাম মেডিকেল সেন্টার থেকে পরীক্ষা করিয়েছি।
আবার আরেক ভুক্তভোগী কেরানীগঞ্জের নূর ইসলামের ভাই বলেন, আমার ভাইকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করিয়ে সনদ নিয়ে বিমানবন্দরে এসেছি। এখন যেতে পারছি না।
ভুক্তভোগীরা এখনো বিমানবন্দরে অপেক্ষা করছেন। সৌদি এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটে যাওয়ার কথা ছিল তাদের।
বার্তাবাজার/এসজে