অধিগ্রহণ বন্ধের দাবিতে আমতলীতে মানববন্ধন

বরগুনার আমতলী উপজেলার তিন ফসলি জমিতে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ কর্তৃক ৫০ একর জমির অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার বেলা ১২টায় উপজেলার খুড়িয়ার খেয়াঘাট বাজারের মুল সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ। বৈরী আবহাওয়ার মধ্যেও নারী পুরুষসহ প্রায় ২ হাজার লোকের অংশগ্রহণের মধ্য দিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা। এলাকাবাসীর দাবি, তিন ফসলি জমি একোয়ার (অধিগ্রহণ) করে নেয়ার পায়তারা চালাচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানী। এতে করে পথে বসতে হবে ওই এলাকার গরীব অসহায় সাধারণ কৃষকদের।

তারা জানান, এই জমি একোয়ার হলে অনাহারে দিন কাটাবে পেশাজীবী কৃষকরা। সামান্য জমি নিয়ে গেলে তাদের এলাকা ছেড়ে যেতে হবে অন্যত্র। এই জমি ছাড়াও ঐ ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামে ব্যাপক জমি রয়েছে জানান ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার। উক্ত ভূমি একোয়ার না করার জন্য সরকারের কাছে দাবি জানান ভুক্তভোগীরা।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর