রাজশাহীতে নৌকাডূবির ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডূবির ঘটনায় নৌ-পুলিশের পক্ষ থেকে নৌকার মালিকসহ ৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আজ (শনিবার)দুপুরে নগরীর দামকুড়া থানায় নৌ-পুলিশব কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়- নৌকার মালিক ঈসা, মিলন ও নৌকার মাঝি সুমনকে।

এ বিষয়ে রাজশাহী মহানগর নৌ-পুলিশের ওসি মেহেদি মাসুদ জানান, পদ্মায় নৌকা ভ্রমণে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা হলেও তারা যাত্রীদের লাইফ জ্যাকেট না পরিয়ে নৌকায় উঠান। অবহেলার জন্য নৌকাডুবির ঘটনায় মালিক ও মাঝির নামে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ১৫ জন যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ১৩ জনকে উদ্ধার করা হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দু’জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধার করতে এখনও অভিযান অব্যহত রেখেছে ফায়ার সার্ভিস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর