ফরিদপুরে সাড়ে ছয় হাজার ইয়াবাসহ যুবক আটক

ফরিদপুরে সাড়ে ছয় হাজার পিস ইয়াবাসহ মুকুল মোল্যা (২১) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। আজ শনিবার ভোর রাতের দিকে শহরের রঘুনন্দনপুর মহল্লা থেকে আটক করা হয়। মুকুল মোল্যা জেলার বোয়ালমারী উপজেলার ডোবরা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে মুকুল মোল্যাকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর