বিকেল ৫টায় প্রবাসীদের নিয়ে সৌদি আরবে বিমানের প্রথম ফ্লাইট

করোনায় আটকে পড়া প্রবাসীদের নিয়ে সৌদি আরব যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিশেষ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করবে।

তবে সৌদি আরবগামী যাত্রীদের নিয়ে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে বিমানের নিয়মিত ফ্লাইট। সৌদি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান দেশটিতে বিশেষ দু’টি ফ্লাইট পরিচালনা করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর