আজও বন্ধ পাটুরিয়ার ১নং ঘাট

প্রতিদিনই ফেরি চলাচলে কোন না কোন ব্যাঘাত ঘটছে। এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ১নং ফেরি ঘাট বন্ধ থাকায় আজ শনিবার(২৬ সেপ্টেম্বর) পাটুরিয়া-দৌলতদিয়ায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।

বিআইডব্লিউটিসির মেরিন কর্তৃপক্ষ জানায়, আজও পাটুরিয়া ঘাটের ১নং ফেরি ঘাট বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ২টি ফেরি একই সাথে নোঙর ও ভারী ট্রাক পল্টুনে ওঠায় ভেঙ্গে যায় ২নং পল্টুনের র‌্যাম। এতে ফেরি নোঙর বন্ধ হয়ে যায়। আজও তা বন্ধ রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৭টি ফেরি মধ্যে বনলতা নামের একটি ইউটিলিটি ফেরি বিকল থাকায় ১৬টি ফেরি চলাচল করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর