সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নীলা রায় নামের এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যাকারী বখাটে মিজানসহ আরও ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে মানিকগঞ্জের চারীগ্রাম এলাকা থেকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে হত্যা মামলার অন্য দুই আসামি মিজানের বাবা আব্দুর রহমান ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকাকে গ্রেফতার করে। পরে তাদেরকে দু’দিন করে রিমান্ডে পাঠায় আদালত।
নীলা রায় স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার স্বজনদের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিজানুর নীলাকে হত্যা করেন।
বার্তাবাজার/এসজে