কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতনকারী হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলামকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। চেয়ারম্যান মিরান পুলিশের ভাষ্যমতে পলাতক থাকলেও নিয়মিত চালাচ্ছেন ইউনিয়ন পরিষদের কার্যক্রম। দলীয় কর্মসূচীতেও তিনি উপস্থিত বেশ হাঁক ছেড়েই।
আজ (শুক্রবার) উপজেলার চেয়ারম্যানদের নিয়ে এক বৈঠকেও তিনি ছিলেন উপস্থিত। অথচ চেয়ারম্যান মিরানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকলে তিনি এখনো গ্রেফতার হননি।
উল্লাখ্য, গত ২১ আগস্ট মা-মেয়েসহ ৫ জনকে গরু চোর অপবাদ দিয়ে রশি বেঁধে দ্বিতীয় দফায় নির্যাতনের ঘটনায় চেয়ারম্যানকে প্রধান আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় পুলিশ তাকে খুঁজলেও তিনি পলাতক থাকায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বার্তাবাজার/এসজে