রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডূবির ঘটনায় দুই নারী ও শিশুসহ মোট ৩ জন নিখোঁজ রয়েছেন। আজ (শুক্রবার) বিকালে মহানগরীর রাজপাড়া থানার নবগঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর স্টেশন অফিসার জাকির হোসেন জানান, বিকালে মহানগরীর হাইটেক পার্ক সংলগ্ন আইবাঁধ থেকে একটি ভাড়া নৌকায় ১৩ জন যাত্রী পদ্মা ভ্রমণের জন্য ওঠেন। নৌকাটি নবগঙ্গা এলাকায় গেলে ডুবে যায়।
তিনি জানান, নৌকাতে ১৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি এবং স্থানীয় লোকজন ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। দুইজন নারী এবং এবং একজন শিশু নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে