ভেদরগঞ্জে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে একপক্ষের গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বে জমি দখল নিতে গিয়ে গাছপালা কেটে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রয়াত আবুল কাশেম ফকিরের ছেলে ইতালি প্রবাসী মো: জাহাঙ্গীর ফকির (৪২) সঙ্গে একই গ্রামের মৃত মকবুল হোসেন বন্দুকছির ছেলে রায়হান আজিজ বন্দুকছি (৫০) দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে।

এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মামলা চলমান থাকলেও জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা করে রায়হান আজিজ বন্দুকছি মঙ্গলবার জোরপূর্বক জমি দখলে নিতে গিয়ে সরকারি পিচ ঢালাই রাস্তার পাশের ৪/৫টি কদম, মেহগনি ও অন্যান্য ফলদ গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন মৃত্য আবুল কাশেম ফকিরের ছেলে মো: জাহাঙ্গীর ফকির।

উক্ত জমি ভোগ দখলে থাকা জাহাঙ্গীর ফকির বলেন, তার বাবা মারা যাওয়ার আগে হোসনে আরা বেগম এর কাছ থেকে তার নামে ৩১ শতাংশ জমি কিনে দিয়ে যান। যার বি.আর.এস খতিয়ান নং ১৭৭২/১ কিন্তু বিষয়টি নিয়ে আদালতে মামলা করলে মামলার রায় প্রতিপক্ষের (রায়হান আজিজ বন্দুকছির) বিপক্ষে যায়।

তিনি বলেন, ওই অবস্থায় তার বাবা মারা যাওয়ার পূর্বে স্থানীয়ভাবে সালিশ করে তারা জমি দখলে গেল ও জোরপূর্বক দখল করার পাঁয়তারা করে পিচ ঢালাই রাস্তার পাশের গাছগুলো নির্বিচারে কেটে ফেলেছে রায়হান আজিজ বন্দুকছি।

গাছ কাটার বিষয়ে অভিযুক্ত রায়হান আজিজ বন্দুকছির মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম রশিদুল বারী বলেন, আমি থানায় নতুন এসেছি। লিখিত অভিযোগের ব্যাপারে আমার কিছু জানা নেই।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর